Weather Update | বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প, আজ থেকেই রাজ্যের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা!
Sunday, April 5 2026, 4:50 am

Key Highlightsসকাল থেকেই ব্যাপক ঝড়ো হাওয়া বইছে শহর কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়।
সকাল থেকেই ব্যাপক ঝড়ো হাওয়া বইছে শহর কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। বিহার থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। যেটি উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পূর্বাভাস সৃষ্টি হয়েছে। আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। রবিবার থেকে বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে মঙ্গলবার ও বুধবার।


