Weather Update | তাপমাত্রার পারদ ছোঁবে ৪২ ডিগ্রি সেলসিয়াস, পাঁচ জেলায় জারি উষ্ণ-আর্দ্র গরমের হলুদ সতর্কতা!
Monday, April 20 2026, 11:09 am

Key Highlightsদিন কয়েকের মধ্যেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ উঠবে ৪২ ডিগ্রি সেলসিয়াসে।
দিন কয়েকের মধ্যেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ উঠবে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর অনুযায়ী, পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় উষ্ণ ও আর্দ্র গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও শহরতলিতেও থাকবে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। তবে সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।,অন্যদিকে উত্তরবঙ্গে জারি হয়েছে হালকা থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।


