Weather Update | আজও কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়, ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া!

Wednesday, April 8 2026, 5:05 am
Weather Update | আজও কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়, ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া!
highlightKey Highlights

আজও দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ঝড়-বৃষ্টির দাপট জারি থাকবে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর।


মঙ্গলবার বেলা থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে কালবৈশাখীর তান্ডব। আজও দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ঝড়-বৃষ্টির দাপট জারি থাকবে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর। এদিন সকাল থেকেই আকাশ মূলত মেঘলা। কোথাও কোথাও সামান্য রোদের দেখা মিললেও দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের তীব্রতা বেশি হতে পারে। এই জেলাগুলিতে কালবৈশাখীর দাপটে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File