Weather Update | কাঠফাটা রোদ থেকে রেহাই, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস গোটা রাজ্যে!

Monday, May 11 2026, 12:12 pm
Weather Update | কাঠফাটা রোদ থেকে রেহাই, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস গোটা রাজ্যে!
highlightKey Highlights

চলতি সপ্তাহেও একাধিক জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে এবং পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী অঞ্চলের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে।


আপাতত কাঠফাটা রোদ, প্যাচপ্যাচে ঘাম থেকে মুক্তি। চলতি সপ্তাহেও একাধিক জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে এবং পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী অঞ্চলের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। যার জেরে সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও সোমবার দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়াও খানিকটা একইরকম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File