WB Recruitment | পুজোর আবহে ৪৫ হাজার সরকারি চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর! কোন কোন পদে হবে নিয়োগ?
Wednesday, October 14 2026, 3:50 pm

Key Highlightsশিক্ষক নিয়োগের সঙ্গে পুলিশেও আরও নিয়োগ করবে রাজ্য সরকার। ৯৯৬ পদে হবে পুলিশে নিয়োগ।
বুধবার নবান্নে একাধিক সরকারি চাকরির খবর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুত শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। রাজ্যে আরও ৪৫ হাজার সরকারি চাকরির নিয়োগ হবে। ৩৩ হাজার শিক্ষক নিয়োগ হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে নিয়োগ হবে ৭ হাজার ১১৯ জন। ৯৯৬ পদে হবে পুলিশে নিয়োগ। প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে ৪৪৩২, উচ্চ প্রাথমিক স্তরে ৬০৫২, নবম – দশম+ একাদশ – দ্বাদশ- ১২৩৪৩ + ১০৩২+২৩, প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগ হবে ৪৩৯৪ জন। রাজ্য পুলিশে ১১ হাজার ৭৪৯টি কনস্টেবল পদে নিয়োগের জন্য চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করেছিল রাজ্য পুলিশ নিয়োগ পর্ষদ। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুলিশকর্মীদের নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


