Weather Update | উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের!

Tuesday, September 8 2026, 10:22 am
Weather Update | উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের!
highlightKey Highlights

উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।


উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর-পূর্ব বিহারের ঘূর্ণাবর্ত এবং পুরুলিয়া ও দিঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যজুড়ে এই বৃষ্টি চলবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবারে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে থাকবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়তে পারে। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File