Police Recruitment | পুজোর আগে ১১ হাজার পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দিল রাজ্য, নভেম্বরের শেষে নিয়োগ হবে ৯০০০ পুলিশ!
Monday, October 12 2026, 10:37 am

Key Highlightsপুজোর ঠিক আগেই রাজ্যে ১১ হাজার পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দিলো রাজ্য সরকার।
পুজোর ঠিক আগেই রাজ্যে ১১ হাজার পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দিলো রাজ্য সরকার। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিয়োগপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে আরও ৯ হাজার পুলিশকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। এ ছাড়াও কলকাতা পুলিশের জন্য নতুন করে ৩০০ জন সাব-ইন্সপেক্টর (SI) নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করেন তিনি। ওবিসি সংক্রান্ত আইনি জট কেটে যাওয়ায় এই নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, উত্তরপ্রদেশের থেকেও বেশি সংখ্যায় পুলিশ কর্মী দিয়ে রাজ্যকে আরও সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত করে তোলা হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজ্য সরকার
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- রাজ্য পুলিশ
- শুভেন্দু অধিকারী


