PF Rule | বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় খবর! প্রভিডেন্ট ফান্ড নিয়ে নয়া পদক্ষেপ রাজ্যের!

Thursday, September 10 2026, 6:27 am
PF Rule | বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় খবর! প্রভিডেন্ট ফান্ড নিয়ে নয়া পদক্ষেপ রাজ্যের!
highlightKey Highlights

প্রশাসনিক জটিলতা কাটিয়ে পিএফ ব্যবস্থাপনা আরও সুসংহত, স্বচ্ছ ও শৃঙ্খলিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।


রাজ্যের ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) পরিচালনায় অভিন্ন আইনি কাঠামো গড়তে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ গেজেটে প্রকাশ করেছে রাজ্য সরকার। প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী, কাজী নজরুল, গৌড়বঙ্গসহ ২১টি বিশ্ববিদ্যালয়ের পিএফ এবার থেকে ১৯৮৩ সালের বিশেষ আইনের বিধান মেনে পরিচালিত হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল ওই আইনের সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় অর্ডিন্যান্স জারি করতে পারবে। প্রশাসনিক জটিলতা কাটিয়ে পিএফ ব্যবস্থাপনা আরও সুসংহত, স্বচ্ছ ও শৃঙ্খলিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অর্থ দপ্তরের পরামর্শে এর বাজেট সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File