WB Govt | সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে বন্ধ করতে হবে 'ফি' নেওয়া, রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে এবার বড়সড় সংস্কার সরকারের!

Tuesday, June 2 2026, 8:11 am
WB Govt | সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে বন্ধ করতে হবে 'ফি' নেওয়া, রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে এবার বড়সড় সংস্কার সরকারের!
highlightKey Highlights

রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে আগামী ৩০ দিনের মধ্যে তাদের অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর।


রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে আগামী ৩০ দিনের মধ্যে তাদের অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। এতদিন ধরে ছাত্র ইউনিয়ন ফি বাবদ কত টাকা এতদিন ধরে তোলা হয়েছে এবং তা কী খাতে খরচ করা হয়েছে, তারও সম্পূর্ণ খতিয়ান ও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দফতর। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমানে রাজ্যের কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই নির্বাচিত ছাত্র ইউনিয়ন নেই। নিয়ম অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধি না থাকলে ছাত্র ইউনিয়ন বাবদ কোনও তহবিল বা ফি পড়ুয়াদের কাছ থেকে নেওয়া যায় না। তাই অবিলম্বে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট ইউনিয়ন ফি’ নেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File