Baruipur Case | বারুইপুর-কাণ্ডে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি দিলো রাজ্য সরকার!
Wednesday, July 15 2026, 12:05 pm

Key Highlightsমৃত ওই ছাত্রীর পরিবারের আবেদন মেনে ইতিমধ্যেই সূর্যপুরে একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেছেন শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বারুইপুরের সূর্যপুরে ১১ বছরের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। ইতিমধ্যেই সেই ঘটনায় চারজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে। ঘটনাস্থলে পুনর্নির্মাণ করার সময় এনকাউন্টারে মারা গিয়েছে এক অভিযুক্ত। মৃত ওই ছাত্রীর পরিবারের আবেদন মেনে ইতিমধ্যেই সূর্যপুরে একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেছেন শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই এলাকাকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার নিহত নাবালিকার বাবাকে সরকারি চাকরি দিয়েছে রাজ্য সরকার। কারা দফতরে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সরকারি আর্থিক সাহায্য দেওয়া হয়েছে ওই পরিবারকে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- বারুইপুর


