West Bengal Govt | ছুটির দিনেও অফিসে রাখতে হবে ন্যূনতম কর্মী, সরকারি দফতরের জন্য জারি নতুন নির্দেশিকা!
Friday, June 26 2026, 10:09 am

Key Highlightsছুটির দিনেও যাতে সরকারি কাজকর্মে কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য নতুন নির্দেশ রাজ্য সরকারের।
ছুটির দিনেও যাতে সরকারি কাজকর্মে কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য নতুন নির্দেশ রাজ্য সরকারের। ‘পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস’ (P&AR) বা কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর নির্দেশিকায় জানিয়েছে, শনিবার, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনেও অফিসের রোস্টার অনুযায়ী ‘স্কেলিটন স্টাফ’ বা ন্যূনতম কর্মী রাখতে হবে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা প্রায়ই শনি, রবি এবং বিভিন্ন সরকারি ছুটির দিনগুলিতে নিয়মিত প্রশাসনিক দায়িত্ব সামলান। প্রয়োজনের সময় P&AR দফতরের সহায়তা লাগতে পারে। এই পরিস্থিতিতে দফতরের সমস্ত সেলকে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি ছুটির দিন-সহ প্রতি শনিবার ও রবিবার রোস্টার অনুযায়ী ন্যূনতম সংখ্যক কর্মী অফিসে উপস্থিত থাকবেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- সরকারি কর্মচারী


