Matru Vandana Scheme | মহিলাদের ২১ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার, কোন স্কিমে জানেন?

Tuesday, June 23 2026, 5:49 am
Matru Vandana Scheme | মহিলাদের ২১ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার, কোন স্কিমে জানেন?
highlightKey Highlights

পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম বাজেটেই বিশেষ জোর দেওয়া হলো নারী ক্ষমতায়নের উপরে।


পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম বাজেটেই বিশেষ জোর দেওয়া হলো নারী ক্ষমতায়নের উপরে। মহিলাদের আর্থিক স্বাধীনতার জন্য আগেই  অন্নপূর্ণা যোজনার ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে মাসে মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা। এবার প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা নিয়ে ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, রাজ্যের গর্ভবতী ও প্রসূতি মায়েদের অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। মাতৃ বন্দনা সহ মোট ২১ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও গর্ভবতী মায়েরা ছয়টি পুষ্টি কিট পাবেন। সেইসঙ্গে কলেজে পড়া অবিবাহিত ছাত্রীদের এককালীন তাদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File