Sportspersons Pension | প্রাক্তন অ্যাথলিটদের মাসিক ১০ হাজার টাকা দেবে রাজ্য সরকার, তবে পূরণ করতে হবে এই শর্ত!
Tuesday, September 15 2026, 7:58 am

Key Highlightsরাজ্যের প্রবীণ ও কৃতি ক্রীড়াবিদদের জন্য মাসিক সাম্মানিক চালুর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
রাজ্যের প্রবীণ ও কৃতি ক্রীড়াবিদদের জন্য মাসিক সাম্মানিক চালুর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা’-র মাধ্যমে এই মাসিক পেনশন দেওয়া হবে। এই প্রকল্পে যোগ্য অ্যাথলিটরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে পাবেন। সাম্মানিক পেতে আবেদনকারীর বয়স অন্তত ৪০ বছর হতে হবে এবং তাঁকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ বা প্যারা স্পোর্টসে দেশের হয়ে অংশগ্রহণ অথবা ন্যাশনাল গেমসে রাজ্যের হয়ে পদকজয়ী হতে হবে। তবে সরকারি চাকরিজীবী বা সরকারি সুবিধাভোগীরা এর আওতায় আসবেন না। আবেদনকারীদের প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। সামগ্রিক প্রক্রিয়া পরিচালনার জন্য একটি স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- খেলাধুলা
- পেনশন
- রাজ্য সরকার


