School Timing | ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে চলবে মর্নিং স্কুল, প্রবল গরমে সিদ্ধান্ত সরকারের!
Monday, June 29 2026, 11:47 am

Key Highlightsবেশ কিছুদিন ধরেই গরমের কারণে মর্নিং স্কুল চলছে। এবার সেই সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হলো।
খাতায় কলমে রাজ্যে বর্ষা প্রবেশ করলেও এখনো দক্ষিণবঙ্গে বজায় রয়েছে প্রবল গরম ও অস্বস্তিকর আবহাওয়া। এই পরিস্থিতিতে শিশুদের জন্য মর্নিং স্কুল চালু রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বেশ কিছুদিন ধরেই গরমের কারণে মর্নিং স্কুল চলছে। এবার সেই সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের তরফে ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু জেলায় অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে, জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন তাঁদের অধীনস্থ স্কুলগুলোকে ১৫ জুলাই পর্যন্ত সকালের শিফটে ক্লাস নেওয়ার অনুমতি দেন। রাজ্যের পার্বত্য অঞ্চল বা পাহাড়ের জেলাগুলো বাদে বাকি সমস্ত জেলার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- স্কুল
- সরকারি স্কুল


