WB Govt Job | রাজ্যে ৪৫ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের ঘোষণা সরকারের! প্রাথমিক শিক্ষক, পুলিশ-সহ কোন কোন দফতরে চাকরি?

Wednesday, October 14 2026, 12:50 pm
WB Govt Job | রাজ্যে ৪৫ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের ঘোষণা সরকারের! প্রাথমিক শিক্ষক, পুলিশ-সহ কোন কোন দফতরে চাকরি?
highlightKey Highlights

শিক্ষক এবং পুলিশ-সহ বিভিন্ন সরকারি দফতরে মোট ৪৫,১৮৫টি নতুন শূন্যপদে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা।


শিক্ষক এবং পুলিশ-সহ বিভিন্ন সরকারি দফতরে মোট ৪৫,১৮৫টি নতুন শূন্যপদে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, মোট শূন্যপদের একটি বড় অংশ রয়েছে স্কুলশিক্ষা দফতরে। যার মধ্যে প্রাথমিক ও উচ্চপ্রাথমিক শিক্ষক এবং প্রধান শিক্ষক মিলিয়ে ৩৩,১৯৯টি পদে নিয়োগ করা হবে। এ ছাড়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে ৭,১১৯টি এবং পুলিশ বিভাগে ৯৯৬টি শূন্যপদ রয়েছে। অন্যদিকে, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরেও কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। অর্থ দপ্তরের সবুজ সংকেত পাওয়ার পরই নির্দিষ্ট নিয়ম মেনে এই সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File