Kolkata Roads | বর্ষায় বেহাল রাস্তার মেরামত করতে ১৮ কোটি টাকা বরাদ্দ রাজ্য সরকারের!
Wednesday, August 12 2026, 10:07 am

Key Highlightsপ্রতি বর্ষায় কলকাতা লাগোয়া শহরতলির বেহাল রাস্তার জেরে নাকাল যাত্রীরা।
প্রতি বর্ষায় কলকাতা লাগোয়া শহরতলির বেহাল রাস্তার জেরে নাকাল যাত্রীরা। ভাঙা পিচরাস্তা ও রাস্তা খোঁড়ার পর মেরামত না হওয়ায় গাড়ির চাকা গর্তে পড়ায় দুর্ভোগের শিকার চালক এবং আরোহীরাও। তবে খুব দ্রুত বেহাল রাস্তাগুলির মেরামতি শুরু করতে ১৮ কোটি টাকা রাজ্য সরকারের তরফে বরাদ্দ হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। পুলিশি রিপোর্ট নিয়ে বেহাল মূল রাস্তাগুলি পুজোর আগে মেরামত করার জন্য নির্দেশ দিয়েছেন পুরকমিশনার স্মিতা পাণ্ডে।কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে মঙ্গলবার জানা গিয়েছে, দুপুর পর্যন্ত মধ্য কলকাতার একাধিক নিচু এলাকায় জল জমে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে।
- Related topics -
- শহর কলকাতা
- বেহালা
- বৃষ্টিপাত
- রাজ্য সরকার


