WB Govt Job | রাজ্যে ১ লক্ষ সরকারি পদে নিয়োগ! ৩৩ শতাংশ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য! বাজেটে বড় ঘোষণা!

Monday, June 22 2026, 9:42 am
WB Govt Job | রাজ্যে ১ লক্ষ সরকারি পদে নিয়োগ! ৩৩ শতাংশ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য! বাজেটে বড় ঘোষণা!
highlightKey Highlights

অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্য সরকারে ১ লক্ষ শূন্যপদের মধ্যে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।


আজ, ২২সে জুন রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যার মধ্যে অন্যতম রাজ্য সরকারে ১ লক্ষ শূন্যপদ পূরণ করার ঘোষণা। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্য সরকারে ১ লক্ষ শূন্যপদের মধ্যে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এদের মধ্যে ২০ হাজার পদে পুলিশ কর্মী এবং ৫০ হাজার পদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। রাজ্যে নতুন সিভিল সার্ভিস ইন্সটিটিউশন তৈরি করা হবে। নিউটাউনে তৈরি হবে এই প্রশিক্ষণ শিবির। কলকাতায় নতুন একটি সংস্কৃতি স্কুল তৈরি হবে। নিয়োগের ক্ষেত্রে যেখানে প্রযোজ্য সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File