WB Electric Bill | তিন মাস অন্তর নয়, প্রতি মাসে দিতে হবে বিদ্যুৎ বিল! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Monday, November 23 2026, 4:44 pm

Key Highlightsতিন মাস অন্তর বিদ্যুতের বিল আসার দিন শেষ। WBSEDCL এলাকায় এখন থেকে মাসের বিল মাসেই আসবে।
WBSEDCL এলাকায় এত দিন তিন মাস অন্তর বিদ্যুতের বিল পাঠানো হতো। এবার থেকে মাসের বিল মাসেই আসবে। সোমবার দুপুরে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘প্রতি মাসে মিটার রিডিং করবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বিলও প্রতি মাসে দেওয়া হবে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘একসঙ্গে তিন মাসের বিল মেটাতে সমস্যায় পড়তে হচ্ছে বলে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার এলাকার অনেক গ্রাহকই জানিয়েছিলেন। তাই প্রতি মাসে বিদ্যুৎ বিল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হবে।’ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (ABECA)।


