Illegal Immigrants | রাজ্যে চালু হলো 'ডিপোর্ট' আইন,অনুপ্রবেশকারীদের ধরে-ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

Wednesday, May 20 2026, 3:50 pm
Illegal Immigrants | রাজ্যে চালু হলো 'ডিপোর্ট' আইন,অনুপ্রবেশকারীদের ধরে-ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
highlightKey Highlights

অনুপ্রবেশকারীদের ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


রাজ্যে ক্ষমতায় আসার আগেই অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিয়েছিলো বিজেপি সরকার। এবার অনুপ্রবেশকারীদের ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এতদিন কেন্দ্রীয় সরকারের 'ডিটেক্ট, ডিলিট এবার ডিপোর্ট' আইন কার্যকর হয়নি রাজ্যে। আজ থেকে সেই আইন কার্যকর হয়ে গেল। তার ফলে অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে বিএসএফের হাতে তুলে দেবে রাজ্য পুলিশ। আর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই অনুপ্রবেশকারীদের পড়শি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে তিনি আরও বলেন, যারা সিএএ-র আওতায় আছেন, তাঁদের কোনও সমস্যা হবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File