WB Budget 2026 | "বেকারত্ব ৪৫.৬৫ শতাংশ কমেছে"- বাজেট ঘোষণার দিনই দাবি মুখ্যমন্ত্রী মমতার
Thursday, February 5 2026, 1:48 pm

Key Highlightsসামাজিক সুরক্ষা যোজনা সংক্রান্ত প্রকল্পের নিরিখে সরকার সেঞ্চুরি হাঁকিয়েছে বলে দাবি রাজ্যের প্রশাসনিক প্রধানের।
আসন্ন নির্বাচনের আগেই অন্তর্বর্তী বাজেটে (ভোট অন অ্যাকাউন্টস) একগুচ্ছ ঘোষণা করলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে টাকা বৃদ্ধি থেকে শুরু করে, সিভিক ভলান্টিয়ার, প্যারা টিচারদের সাম্মানিকও বৃদ্ধি করা হয়েছে। নতুন সামাজিক প্রকল্পেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বাজেট ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা দাবি করলেন, ‘কেন্দ্রের রিপোর্ট বলছে, রাজ্যের বেকারত্ব ৪৫.৬৫ শতাংশ কমেছে। ১ কোটি ৭২ লক্ষের থেকে বেশি মানুষকে দারিদ্রসীমার বাইরে বার করে এনেছি।’
- Related topics -
- রাজ্য
- মমতা ব্যানার্জী
- লক্ষ্মীর ভান্ডার
- 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্প
- বাজেট 2026
- বাজেট
- মুখ্যমন্ত্রী
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার


