WB Assembly Elections | বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় ২৪০ কোম্পানি CAPF বাহিনী আসছে রাজ্যে
Friday, March 6 2026, 3:01 pm

Key Highlightsদ্বিতীয় দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে আনা হচ্ছে। এই বাহিনী ১০ মার্চের মধ্যে রাজ্যে পৌঁছবে বলে জানানো হয়েছে।
সামনেই বিধানসভা নির্বাচন। জোরকদমে তোড়জোড় চলছে বঙ্গে। ইতিমধ্যেই দ্বিতীয় দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে আনা হচ্ছে। ২৪০ কোম্পানির মধ্যে CRPF, BSF, CISF, ITBP, SSB সবার বাহিনী রয়েছে। CRPF: ১২০ কোম্পানি, BSF: ৬৫ কোম্পানি, CISF: ১৬ কোম্পানি, ITBP: ২০ কোম্পানি, SSB: ১৯। ১০ মার্চের মধ্যে রাজ্যে পৌঁছে যাবে বাকি বাহিনী। ভোটের আবহে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা হয়েছিল। তার মধ্যে ২৪০ কোম্পানি বাহিনী ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন হয়ে গিয়েছে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা নির্বাচন
- বিধানসভা ভবন
- কেন্দ্রীয় বাহিনী
- সিআরপিএফ
- সেনাবাহিনী
- নির্বাচন কমিশন
- নির্বাচন কমিশনার


