WB Assembly Election 2026 | এপ্রিলের মাঝামাঝি ভোট হতে পারে বঙ্গে, ভোট ঘোষণা তামিলনাড়ু-কেরল-অসমেও
Thursday, March 12 2026, 3:04 pm

Key Highlights১ থেকে ৩ দফায় ভোট হতে পারে বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এপ্রিলেই ভোটের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
জল্পনা ছিল, মার্চের দ্বিতীয় সপ্তাহেই ভোট ঘোষণা হতে পারে। কমিশন সূত্রে খবর, ১৬ মার্চ বাংলায় ভোট ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই ভোট প্রক্রিয়া নিয়ে CEC জ্ঞানেশ কুমারের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চ বাংলায় এসে গোটা পরিস্থিতি পর্যালোচনা করে দিয়েছে। প্রাথমিক অনুমান, বাংলায় ১ থেকে ৩ দফায় ভোট হতে পারে। সূত্রের খবর, এপ্রিলের মাঝামাঝি সময়েই প্রথম দফার ভোট হতে পারে। এপ্রিলেই ভোটের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। বাংলার সঙ্গেই ভোটের দিন ঘোষণা হবে, তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির।
- Related topics -
- রাজ্য
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- নির্বাচনের ফলাফল
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ


