WB Assembly Election 2026 Phase 2 Voting | বঙ্গে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিলেন ৯০ % ভোটার! কলকাতা দক্ষিণে ভোট পড়লো সবথেকে কম

Wednesday, April 29 2026, 1:41 pm
WB Assembly Election 2026 Phase 2 Voting | বঙ্গে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিলেন ৯০ % ভোটার! কলকাতা দক্ষিণে ভোট পড়লো সবথেকে কম
highlightKey Highlights

বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে প্রথম দফায় ভোট পড়েছিল ৮৯.৯৩ শতাংশ। দ্বিতীয় দফায় ‌বিকেল ৫টা পর্যন্ত পড়ল ৮৯.৯৯ শতাংশ।


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটদানের হারে রেকর্ড। বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে গড়ে ভোট পড়লো প্রায় ৯০ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে হাড়োয়ায়: ৯৪.৫ শতাংশ। সবচেয়ে কম কলকাতা দক্ষিণে। সবচেয়ে কম ভোট রাজারহাট গোপালপুর কেন্দ্রে: ৮২.১৮ শতাংশ। ভবানীপুরে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৫.৫১ শতাংশ। নদিয়ায় ভোট পড়েছে ৯০.২৮%, উত্তর ২৪ পরগনায় ৮৯.৭৪ %, দক্ষিণ ২৪ পরগনায় ৮৯.৫৭%, কলকাতা দক্ষিণে ৮৬.১১ %, কলকাতা উত্তরে ৮৭.৭৭%, হাওড়ায় ৮৯.৪৪%, হুগলিতে ৯০.৩৪%।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File