WB Assembly Election 2026 | দ্বিতীয় দফার নির্বাচনের আগেই রাজ্যে আসছেন ১১ জন পুলিশ পর্যবেক্ষক!
Saturday, April 25 2026, 4:15 am

Key Highlightsআগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার হাইভোল্টেজ নির্বাচনও ‘ঘটনাবিহীন’ করতে রাজ্যে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা বাড়াচ্ছে নির্বাচন কমিশন।
বঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। দ্বিতীয় দফা নির্বাচনের আগেই পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষকদের জন্য ১১ জন পার্সোনাল সিকিওরিটি অফিসার বা পিএসও চেয়ে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজ ভার্মাকে চিঠি দিয়েছে সিইও দপ্তর। দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে শুক্রবার থেকেই সিইও দপ্তরে দফায় দফায় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক, ভিডিয়ো কনফারেন্স হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর কমিশন।
- Related topics -
- রাজ্য
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- বিধানসভা নির্বাচন
- নির্বাচনের ফলাফল
- নির্বাচন
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- সিইও
- পুলিশ প্রশাসন
- পুলিশ


