7th Pay Commission | ৩৫৪০০ টাকা থেকে ১৫১১০০ টাকা, সপ্তম বেতন কমিশনে শিক্ষকদের বেতন বাড়াতে একগুচ্ছ প্রস্তাব!

Friday, September 4 2026, 9:14 am
7th Pay Commission | ৩৫৪০০ টাকা থেকে ১৫১১০০ টাকা, সপ্তম বেতন কমিশনে শিক্ষকদের বেতন বাড়াতে একগুচ্ছ প্রস্তাব!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের কাজ চলায় রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে পে স্কেল নিয়ে চর্চা তুঙ্গে।


পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের কাজ চলায় রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে পে স্কেল নিয়ে চর্চা তুঙ্গে। এই পরিস্থিতিতে শিক্ষকদের বেতন ও পে ম্যাট্রিক্স পুনর্বিন্যাসের দাবিতে কমিশনের কাছে একগুচ্ছ প্রস্তাব পাঠিয়েছে 'শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ'। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, কেন্দ্রীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাথমিক শিক্ষকদের (PRT) জন্য লেভেল-৬ (৩৫,৪০০ - ১,১২,৪০০ টাকা), গ্র্যাজুয়েট শিক্ষকদের (TGT) জন্য লেভেল-৭ (৪৪,৯০০ - ১,৪২,৪০০ টাকা) এবং পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষকদের (PGT) জন্য লেভেল-৮ (৪৭,৬০০ - ১,৫১,১০০ টাকা) বেতন স্কেল নির্ধারণের দাবি জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন পে ম্যাট্রিক্সে এই সর্বভারতীয় বেঞ্চমার্ক মেনে এন্ট্রি লেভেল পে সুনিশ্চিত করার আর্জি জানিয়েছে এই সংগঠন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File