Mumbai | ৩দিন টানা বৃষ্টি, মুম্বইয়ে জল জমে বন্ধ আন্ধেরি আন্ডারপাস, আংশিক স্থগিত রেল পরিষেবা!
Wednesday, June 24 2026, 6:05 am

Key Highlightsফিরছে ২০০৫-এর আতঙ্ক। তিন দিন একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশের বাণিজ্যনগরী মুম্বই।
ফিরছে ২০০৫-এর আতঙ্ক। তিন দিন একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশের বাণিজ্যনগরী মুম্বই। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। জল জমে যাওয়ায় আন্ধেরির গুরুত্বপূর্ণ আন্ডারপাস সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। ফলে বহু যানবাহনকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। এর ফলে মুম্বইয়ের একাধিক এলাকায় লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। রেল পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যা আরও বেড়েছে। তুরভে এবং কোপার খায়রানে স্টেশনের মধ্যবর্তী রেললাইনের তলার মাটি ক্ষয়ের কারণে আপ এবং ডাউন উভয় লাইনই যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ট্রান্স-হারবার লাইনে লোকাল ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে।


