American State | সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা, নেপথ্যে ইরানের প্রতিশোধ?

Tuesday, August 11 2026, 10:46 am
American State | সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা, নেপথ্যে ইরানের প্রতিশোধ?
highlightKey Highlights

সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা।


সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা। প্রথমে মিনেসোটায় অন্তত ৩০টি পৌরসভার জল সরবরাহ ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়। এরপর হ্যাকারদের ষড়যন্ত্রে বিপর্যস্ত হয় মিনেসোটা-সহ আমেরিকার সাতটা প্রদেশের অসংখ্য পৌরসভার জলসরবরাহ ব্যবস্থা। এর ফলে সাময়িকভাবে অস্বস্তিতে পড়েছে ওই পৌর এলাকাগুলির লক্ষ লক্ষ অধিবাসী। প্রশ্ন উঠছে, ঘটনার নেপথ্যে কি ইরান? মার্কিন সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, জর্জিয়া, নিউ জার্সি এবং দক্ষিণ ডাকোটাও একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। সূত্রের খবর, শুরুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করে। হ্যাকাররা ইরান সমর্থিত বলেই দাবি করা হয়েছিল। যদিও মার্কিন সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। উল্লেখ্য, যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু, রেল স্টেশনের মতো পরিকাঠামোতে হামলা চালিয়েছিল মার্কিন সেনা। বিশ্লেষকদের একাংশের অভিমত, ইরান পালটা আমেরিকার জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা চালালে অবাক হওয়ার কিছু নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File