Macro Rubio | নয়াদিল্লির চাহিদা অনুযায়ী জ্বালানি বিক্রি করতে প্রস্তুত ওয়াশিংটন, ঘোষণা মার্কো রুবিওর!
Friday, May 22 2026, 9:47 am

Key Highlightsআমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর কথায়, নয়াদিল্লির পক্ষে যতটা কেনা সম্ভব, ওয়াশিংটন ততটাই জ্বালানি বিক্রি করতে প্রস্তুত
ইরানে যুদ্ধের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালী। যার ফলে জ্বালানি সংকটে পড়েছে ভারত। এই অবস্থায় দিল্লিকে জ্বালানি সরবরাহে আগ্রহ প্রকাশ করল ওয়াশিংটন। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর কথায়, নয়াদিল্লির পক্ষে যতটা কেনা সম্ভব, ওয়াশিংটন ততটাই জ্বালানি বিক্রি করতে প্রস্তুত। ইতিমধ্যে আমেরিকা ভারতের সঙ্গে জ্বালানি তেল নিয়ে একপ্রস্থ আলোচনা সেরেছে। রুবিও ঘোষণা করেছেন, ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ তেল বিক্রির বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ভারত সফরে যাবেন। প্রসঙ্গত, আগামী ২৪ থেকে ২৬ মে ভারত সফরে আসছেন মার্কিন বিদেস সচিব মার্কো রুবিও। সেই সময় দিল্লি ছাড়াও আগ্রা, জয়পুর এবং কলকাতায় আসবেন তিনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- আমেরিকা
- হরমুজ় প্রণালী


