Ritwik Ghatak | বাংলাদেশের রাজশাহীতে ভাঙা হল ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির দেওয়াল!

Key Highlightsবাংলাদেশের রাজশাহীর ঘোড়ামারায় চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির আরও একটি ঘরের দেওয়াল ভাঙা ও সংলগ্ন বটগাছ কাটার ঘটনায় দুই বাংলায় ক্ষোভ ছড়িয়েছে।
বাংলাদেশের রাজশাহীর ঘোড়ামারায় চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির আরও একটি ঘরের দেওয়াল ভাঙা ও সংলগ্ন বটগাছ কাটার ঘটনায় দুই বাংলায় ক্ষোভ ছড়িয়েছে। ‘প্রথম আলো’-র প্রতিবেদনের পর বুধবার প্রতিবাদ জানান স্থানীয় সংস্কৃতিকর্মী ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যরা। যে ঘরের দেওয়াল ভাঙা হয়েছে, সেখানেই পরিচালকের ৯৯তম ও গত ৪ নভেম্বর ১০১তম জন্মবার্ষিকী পালিত হয়েছিল। দেওয়াল জুড়ে ছিল তাঁর প্রতিকৃতি ও ছবির নাম। সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাতের দাবি, ২০২৪ সালের পর থেকে একাধিকবার বাড়িটি ভাঙার চেষ্টা হয়েছে। কমিটির সদস্য-সচিব আতিকুর রহমানের অভিযোগ, পরিষ্কার-পরিচ্ছন্নতার নামে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জায়গা দখলের উদ্দেশ্যে বাড়িটি ভাঙছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। গত বছর ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির একাংশ ভাঙার চেষ্টা নিয়েও বিতর্ক হয়েছিল।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বিনোদন
- বাংলা চলচ্চিত্র
- ঋত্বিক ঘটক


