Dhupguri | ভোট দেওয়ার গিফট! ভোট দিলেই মিলছে পান-সুপারি-বিড়ি! ধূপগুড়িতে তৈরী বিতর্ক!

Thursday, April 23 2026, 9:46 am
Dhupguri | ভোট দেওয়ার গিফট! ভোট দিলেই মিলছে পান-সুপারি-বিড়ি! ধূপগুড়িতে তৈরী বিতর্ক!
highlightKey Highlights

ভোট দিয়ে বেরোলেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে পান-সুপারি-বিড়ি। এই অদ্ভুত ছবি ধরা পড়লো ধূপগুড়িতে।


ভোট দিয়ে বেরোলেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে পান-সুপারি-বিড়ি। এই অদ্ভুত ছবি ধরা পড়লো ধূপগুড়িতে। দক্ষিণ কাঁঠুলিয়া গ্রামের ১৫/১০৫ নম্বর বুথের অদূরে ভোটারদের জন্য বিশেষ ‘আপ্যায়ন’ এর আয়োজন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে, কাঁঠুলিয়া অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছে। আর এই বুথ থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে ভোটারদের জন্য পান,সুপারি, বিড়ি ও গরম লাল চায়ের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই ভোটারদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিরোধীদের দাবি, ভোটারদের প্রলুব্ধ করতেই শাসকদলের এই প্রচেষ্টা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File