Voter List Revision Tribunal | 'নোটিস ছাড়া একটা নামও বাদ যাবেনা'- কড়া ঘোষণা ট্রাইবুনালের

Sunday, April 19 2026, 4:03 pm
Voter List Revision Tribunal | 'নোটিস ছাড়া একটা নামও বাদ যাবেনা'- কড়া ঘোষণা ট্রাইবুনালের
highlightKey Highlights

যথাযথ নোটিস জারি করে সংশ্লিষ্ট ভোটারের বক্তব্য শোনার সুযোগ না দিয়ে কোনওভাবেই ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়া যাবে না।


নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে কড়া ট্রাইবুনাল। অবসরপ্রাপ্ত বিচারপতিদের সমন্বয়ে গঠিত বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, যথাযথ নোটিস জারি না করে কোনওভাবেই ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়া যাবে না। উল্লেখ্য, প্রতিদিন পোর্টালে আবেদনকারীর এনুমারেশন ফর্ম এবং লিঙ্ক সংক্রান্ত নথিপত্র যাচাই করে ১০টি করে মামলা নিষ্পত্তি করা হচ্ছে। আবেদনকারীর লিঙ্ক তাঁর বাবা বা মায়ের সঙ্গে প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে মামলার নিষ্পত্তি করছেন বিচারপতিরা। স্বচ্ছতা বজায় রাখতে পোর্টালের প্রতিটি মামলার ‘রিজেক্ট’ বা ‘এলাও’ করার কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File