Abhishek Banerjee | ৮ জুলাই হবে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা, অভিষেককে পাঠানো হল নোটিস!

Wednesday, July 1 2026, 9:54 am
Abhishek Banerjee | ৮ জুলাই হবে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা, অভিষেককে পাঠানো হল নোটিস!
highlightKey Highlights

আগামী ৮ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে বলে জানিয়ে দিল বিধাননগর আদালত।


ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উচ্চ আদালত নমুনা পরীক্ষার উপরে স্থগিতাদেশ দেয়নি। এবার এরই মধ্যে আগামী ৮ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে বলে জানিয়ে দিল বিধাননগর আদালত। ওই দিন সকাল ১০টার মধ্যে বিধাননগর ACJM আদালতে এই নমুনা সংগ্রহ করা হবে। জানা গিয়েছে, এই মর্মে অভিষেককে নোটিস পাঠানো হয়েছে। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ মামলার দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অফিসে বুধবার সকালে চিঠি দেন তাঁর আইনজীবীরা। সম্ভবত আজই নতুন বিচারপতির আদালতে ওই মামলা পাঠানো হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File