Vladimir Putin | শেষের পথে রুশ-ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধ, শান্তি চুক্তি স্বাক্ষরের ইঙ্গিত পুতিনের
Sunday, May 10 2026, 5:43 am

Key Highlightsভ্লাদিমির পুতিন সংঘাত থামাতে মরিয়া হয়ে উঠেছেন। শীঘ্রই তিনি ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করতে পারেন বলেও খবর।
শনিবার মস্কোতে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ রফার ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার মনে হয় এই দীর্ঘ সংঘাত এবার শেষ হতে চলেছে।” জেলেনস্কির প্রসঙ্গ উঠতেই তিনি জানান,“শান্তি প্রতিষ্ঠা করতে উভয় পক্ষ যদি একটি সমঝোতায় রাজি হয়, তাহলেই একমাত্র দ্বিপাক্ষিক বৈঠক সম্ভব।” উল্লেখ্য, শুক্রবারই সমাজমাধ্যম ট্রাম্প লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ তিন দিনের জন্য বন্ধ থাকবে।’
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়ান প্রেসিডেন্ট
- রাশিয়া প্রেসিডেন্ট
- রাশিয়া
- রাশিয়া সরকার
- ভ্লাদিমির পুতিন
- ইউক্রেন


