Visva-Bharati | ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিংয়ে অংশ নিচ্ছে বিশ্বভারতী, জোরকদমে চলছে গোশালার কাজ
Thursday, February 12 2026, 3:11 am

Key Highlightsগোশালা তৈরি হবে ও প্রথম বার বিশ্বভারতী অংশ নেবে ওয়ার্ল্ড কিউএস (Quacquarelli Symonds) র্যাঙ্কিংয়ে।
বুধবার সাংবাদিক বৈঠকের শেষে বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ জানিয়েছেন, 'এই প্রথম বিশ্বভারতী ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিংয়ে অংশ নিচ্ছে। ইতিমধ্যে দেওয়া হয়েছে যাবতীয় নথি। এ ছাড়া বিশ্বভারতী ন্যাশনাল ইনস্টিটিউশন্যাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) এও অংশ নিচ্ছে।' বিশ্বভারতী সংলগ্ন শ্রীনিকেতনে তৈরি হচ্ছে গোশালা, যেখানে থাকবে গোরুদের জল এবং খাবারের পর্যাপ্ত ব্যবস্থা। গোরুর গোবর থেকে তৈরি গোবর গ্যাস এর সাহায্যে এলাকায় জ্বলবে পথবাতি। গোরুর দুধ পাঠভবনের ছাত্রাবাস-ছাত্রীনিবাসে শিশুদের জন্য পাঠানো হবে।
- Related topics -
- রাজ্য
- শান্তিনিকেতন
- পশ্চিমবঙ্গ


