Vishwakarma Yojana | রাজ্যে চালু হচ্ছে 'বিশ্বকর্মা যোজনা'! প্রধানমন্ত্রীর জন্মদিনের আগে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Wednesday, September 16 2026, 3:16 pm
Vishwakarma Yojana | রাজ্যে চালু হচ্ছে 'বিশ্বকর্মা যোজনা'! প্রধানমন্ত্রীর জন্মদিনের আগে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
highlightKey Highlights

শুভেন্দু বলেন, ‘পূর্বতন তৃণমূল সরকার বিশ্বকর্মা যোজনা প্রকল্প চালু করতে দেয়নি। আমরা মোদীজির জন্মদিনে এই প্রকল্প চালু করছি।’


প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে পাশে বসিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে এতদিন বিশ্বকর্মা যোজনা প্রকল্প চালু করতে দেয়নি। আমরা মোদীজির জন্মদিনে এই প্রকল্প চালু করব।’ রাজ্য সরকার জানিয়েছে, https://pmvishwakarma.gov.in/ -এ গিয়ে বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন করা যাবে। ঐতিহ্যবাহী শিল্পী এবং কারিগরদের আর্থিক সহায়তা দিতে প্রদান ২০২৩-এর ১৯ সেপ্টেম্বর বিশ্বকর্মা যোজনা প্রকল্প চালু হয়। এই যোজনায় স্বল্প সুদে তিন লাখ টাকা ঋণ দেওয়া হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File