TET Paper Leak | গ্রেপ্তার মহারাষ্ট্রের TET প্রশ্নফাঁস কাণ্ডের মূল অভিযুক্ত বীরেন্দ্র কুমার গুপ্ত!

Key Highlightsএই মামলায় মূল অভিযুক্ত বীরেন্দ্র কুমার গুপ্তকে শনিবার সকালে বিহার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহারাষ্ট্রের TET প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য। এই মামলায় মূল অভিযুক্ত বীরেন্দ্র কুমার গুপ্তকে শনিবার সকালে বিহার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে বিহার থেকে তাঁর স্ত্রী সুমন গুপ্তকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। জানা গিয়েছে, ধৃতকে বীরেন্দ্র কুমার গুপ্তকে আকাশপথে পুনেতে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে তাঁকে ভিওয়ান্ডিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তকারীদের দাবি, প্রশ্নফাঁস চক্রের নেপথ্যে কারা রয়েছে, কী ভাবে প্রশ্নপত্র বাইরে চলে গিয়েছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত— সে সব তথ্য জানতেই বীরেন্দ্র কুমার গুপ্তকে জেরা করা হবে। উল্লেখ্য, জুন মাসের ২৬ জুন ছিল টেট পরীক্ষা। কিন্তু তার ঠিক আগের দিন প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা মহারাষ্ট্র। স্থগিত হয়ে যায় পরীক্ষা। তদন্তকারীদের দাবি, প্রশ্নফাঁস চক্রের অন্যতম মাথা ছিলেন বীরেন্দ্র। তাঁর স্ত্রী সুমন গুপ্তও প্রশ্নফাঁস র্যাকেটের অন্যতম চক্রী বলে অভিযোগ।
- Related topics -
- দেশ
- ভারত
- টেট পরীক্ষা
- মহারাষ্ট্র
- গ্রেফতার


