WB নির্বাচন ২০২৬TMC88BJP199LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Virat Kohli | ‘তোমাকে দেখতে আমার ভাইয়ের মতো..আমি তোমাকে খুব ভালোবাসি ’! পিতৃদিবসে বাবা বিরাটকে চিঠি ছোট্ট ভামিকার!
Sunday, June 15 2025, 1:01 pm

Key Highlightsপিতৃদিবসে বাবা বিরাট কোহলিকে চিঠি লিখে শুভেচ্ছা খুদে কন্যা ভামিকার।
‘তোমাকে দেখতে ভাইয়ের মতো..আমি তোমাকে খুব ভালোবাসি’! পিতৃদিবসে বাবা বিরাট কোহলিকে চিঠি লিখে শুভেচ্ছা খুদে কন্যা ভামিকার। আর সেই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কোহলিপত্নী অনুষ্কা শর্মা। আজ পিতৃদিবস উপলক্ষে অনেকেই বাবাকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে। এক্ষেত্রে বাদ পড়েননি অনুষ্কাও। নিজের বাবার ছবি ও মেয়ে ভামিকার লেখা চিঠির ছবি পোস্ট করে অনুষ্কার বার্তা, ‘যে ভদ্রলোককে আমি প্রথম ভালোবেসেছিলাম, আর আমাদের কন্যা যে ভদ্রলোককে প্রথম ভালোবেসেছে, দু’জনকেই পিতৃদিবসের শুভেচ্ছা।’


