POK | পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নির্বাচনে ভয়ংকর হিংসা, পুলিশের গুলিতে মৃত্যু অন্তত ২০ জনের!

Tuesday, July 28 2026, 12:24 pm
POK | পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নির্বাচনে ভয়ংকর হিংসা, পুলিশের গুলিতে মৃত্যু অন্তত ২০ জনের!
highlightKey Highlights

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) প্রথম দফায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল সাধারণ মানুষের ক্ষোভ।


পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) প্রথম দফায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল সাধারণ মানুষের ক্ষোভ। অধিকৃত কাশ্মীরে ৩ দফা নির্বাচনের প্রথম দফার ভোট ছিল গত সোমবার। নির্বাচন শুরু হতেই নানা জায়গা থেকে হিংসার খবর আসতে থাকে। একাধিক জায়গায় ব্যালট পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাওয়ালকোট, কোটলির মতো এলাকাগুলি। এই বিক্ষোভ দমনে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ ওঠে নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে উপর অতর্কিতে গুলিবৃষ্টি শুরু করে পুলিশ। এই হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।  আহত হয়েছেন বহু মানুষ। শুধু তাই নয়, অধিকৃত কাশ্মীরের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে রাজনৈতিক দলগুলি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File