Vinesh Phogat | আইনি লড়াইয়ে জিতলেও এশিয়ান গেমস অধরাই ভিনেশের, 'আমি আবার ফিরব"- প্রত্যয়ী কুস্তিগীর
Saturday, May 30 2026, 2:17 pm

Key Highlights২০২৬ সালের এশিয়ান গেমসে জায়গা পাওয়ার লড়াইয়ে ব্যর্থ হলেন ভারতের এই তারকা কুস্তিগীর।
দিল্লি হাইকোর্টের পর ভিনেশের পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টও। ভারতীয় কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে জিতে অবশেষে ২০২৬ সালের এশিয়ান গেমসের ট্রায়ালে নেমেছিলেন তিনি। তবে আপাতত স্বপ্নভঙ্গ হলো তাঁর। ৩০ মে দিল্লিতে হওয়া নির্বাচনী প্রতিযোগিতায় মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনালে মীনাক্ষী গয়াতের কাছে ৪-৬ ব্যবধানে হেরে গেলেন তিনি। এশিয়ান গেমসের স্বপ্ন শেষ হলেও হাসিমুখে ম্যাট ছেড়ে সদ্য মা হওয়া ভিনেশ জানিয়ে দিলেন, “এখানেই আমি আবার ফিরব।”
- Related topics -
- খেলাধুলা
- মহিলা কুস্তিগীর
- কুস্তিগির
- কুস্তি ফেডারেশন
- কুস্তি
- ভিনেশ ফগত
- এশিয়ান চ্যাম্পিয়নস
- এশিয়া কাপ


