Vinesh Phogat | স্বস্তিতে ভিনেশ ফোগত, কুস্তিগীরের পক্ষেই রায় সুপ্রিম কোর্টের, এশিয়ান গেমসে খেলবেন তিনি
Friday, May 29 2026, 5:11 pm

Key Highlightsবড় স্বস্তি পেলেন ভারতের তারকা মহিলা কুস্তিগীর বিনেশ ফোগত। ২০২৬ সালের এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেওয়ার জন্য তাঁকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট।
দিল্লি হাই কোর্ট সাফ জানিয়েছিল, এশিয়ান গেমসের ট্রায়ালে ভিনেশকে নামার সুযোগ দিতে হবে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছিল ভারতের কুস্তি ফেডারেশন। কিন্তু তাতে লাভ হলো না। ভিনেশের পক্ষেই রায় দিলো সুপ্রিম কোর্ট। কোর্ট স্পষ্ট বলেছে, ‘অন্য কেউ হলে বিষয়টা হয়তো আলাদা হতো। কিন্তু বিনেশ ফোগত দেশকে গর্বিত করেছেন।’ শুনানির সময়ে বিচারপতি নরসিমহা বলেন, ‘এগুলো মেডিক্যাল কলেজে ভর্তির বিষয় নয়। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের খেলায় আদালত এ ভাবে হস্তক্ষেপ করে পুরো সূচি বিঘ্নিত করতে পারে না।’
- Related topics -
- খেলাধুলা
- ভিনেশ ফগত
- মহিলা কুস্তিগীর
- কুস্তিগির
- কুস্তি ফেডারেশন
- কুস্তি
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- দিল্লি হাইকোর্ট


