Vinesh Phogat | এশিয়ান গেমসে ফিরতে বাঁধা, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ভিনেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কুস্তি ফেডারেশন!
Thursday, May 28 2026, 3:48 pm

Key Highlightsদিনকয়েক আগে দিল্লি হাই কোর্ট রায় দিয়েছিল, এশিয়ান গেমসের ট্রায়ালে ভিনেশকে নামার সুযোগ দিতে হবে। কিন্তু সেই রায় মানতে নারাজ ভারতের কুস্তি ফেডারেশন।
এশিয়ান গেমসে ফেরার পথে ফের বাঁধা পেলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট। চলতি মাসের শেষে ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে প্রত্যাবর্তনের পরিকল্পনা ছিল ভিনেশের। পদক জিততে পারলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামতে পারতেন তিনি। তখনই ফেডারেশন ঘোষণা করেন, ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টের পদকজয়ীরা ট্রায়ালে নামতে পারবেন না। এই ঘটনায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভিনেশ। হাই কোর্ট সাফ জানিয়েছিল এশিয়ান গেমসের ট্রায়ালে ভিনেশকে নামার সুযোগ দিতে হবে। এই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ভারতের কুস্তি ফেডারেশন।
- Related topics -
- খেলাধুলা
- ভিনেশ ফগত
- কুস্তিগির
- কুস্তি ফেডারেশন
- মহিলা কুস্তিগীর
- কুস্তি
- এশিয়ান চ্যাম্পিয়নস
- দিল্লি হাইকোর্ট
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত


