Vikram-1 Launch | শ্রীহরিকোটা থেকে ‘বিক্রম-১’ উৎক্ষেপণ, মহাকাশে ইতিহাস গড়তে চলেছে ভারত
Saturday, July 18 2026, 6:47 am

Key Highlightsআজ, ১৮ জুলাই উৎক্ষেপণ হবে দেশের প্রথম বেসরকারিভাবে তৈরি কক্ষপথে স্যাটেলাইট স্থাপনকারী উৎক্ষেপণযান ‘বিক্রম-১’ (Vikram-1)।
আজ, ১৮ জুলাই উৎক্ষেপণ হবে দেশের প্রথম বেসরকারিভাবে তৈরি কক্ষপথে স্যাটেলাইট স্থাপনকারী উৎক্ষেপণযান ‘বিক্রম-১’। আজ সকাল ১১টা ৩০ মিনিটে, অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে এই স্যাটেলাইটের উৎক্ষেপণ করবেন স্কাইরুট অ্যারোস্পেস। ভারতের এই মহাকাশ অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “এই মিশন আমাদের দেশের তরুণদের প্রতিভা, দৃঢ় সংকল্প এবং উদ্যোগ নেওয়ার মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। পাশাপাশি এটি প্রমাণ করে যে মহাকাশ খাতে সরকারের সংস্কারমূলক পদক্ষেপ কীভাবে উদ্ভাবন এবং উদ্যোগের জন্য নতুন নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে।”
- Related topics -
- দেশ
- মহাকাশ
- মহাকাশযান
- রকেট
- স্যাটেলাইট লঞ্চ
- বেসরকারি সংস্থা
- ভারত


