Vijaya Mehta | যুগাবসান, না ফেরার দেশে নাট্যজগতের কিংবদন্তি বিজয়া মেহতা

Wednesday, July 1 2026, 6:52 am
Vijaya Mehta | যুগাবসান, না ফেরার দেশে নাট্যজগতের কিংবদন্তি বিজয়া মেহতা
highlightKey Highlights

প্রয়াত এদেশের নাট্যচর্চার কিংবদন্তি এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী বিজয়া মেহতা। বয়স হয়েছিল ৯১।


প্রয়াত এদেশের নাট্যচর্চার কিংবদন্তি এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী বিজয়া মেহতা। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ‘রঙ্গায়ন’ নাট্যদলের প্রতিষ্ঠার নেপথ্যে তিনি ছিলেন। তাঁর পরিচালিত ‘রাও সাহেব’ (১৯৮৬) এবং ‘পেস্টনজি’ (১৯৮৮) ছবির জন্য তিনি ভূয়সী প্রশংসা পেয়েছিলেন। নিজের দীর্ঘ কেরিয়ারে পেয়েছেন নাট্যদর্পণ পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার। তাঁর মৃত্যুতে মারাঠি নাট্যজগতে একটি যুগের অবসান ঘটল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File