Vijay Thalapathy | বাংলায় অফিস খুললো বিজয় থলপতির TVK! রাজ্যে আসবেন হেভিওয়েট তারকা রাজনীতিবিদ?
Sunday, September 27 2026, 3:17 pm

Key Highlightsপূর্ব বর্ধমানের ফাগুপুরে নতুন দলীয় কার্যালয় খুললো বিজয় থলপতির দল টিভিকে।
বাংলায় এবার জাল বিস্তার করতে শুরু করলো বিজয় থলপতির TVK। পূর্ব বর্ধমানের ফাগুপুরে নতুন দলীয় কার্যালয় খোলা হয়েছে। টিভিকে-র রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায় জানিয়েছেন, তামিলনাড়ু থেকে নির্দেশ আসার পরই কার্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, “প্রথমে আমরা সোশাল মিডিয়ায় প্রচার করব। পরবর্তীকালে মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার জন্য জনসংযোগে জোর দেওয়া হবে। আমাদের লক্ষ্য শিক্ষা এবং চাকরি। আমরা চাই টিভিকে ভোটে অংশ নিক। তবে সবটাই বাংলার মানুষ কী চাইছেন, তার উপর নির্ভর করবে। আর কোন ভোটে আমরা লড়ব, সেটা আমাদের শীর্ষ নেতৃত্বই সিদ্ধান্ত নেবে।” চৈতালি জানালেন, বাংলায় টিভিকে সফলভাবে প্রতিষ্ঠা হলে দক্ষিণী তারকা আসবেন বাংলায়।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনীতিবিদ
- থালাপতি বিজয়
- পশ্চিমবঙ্গ
- রাজ্য


