Thalapathy Vijay | ৬ জন গবেষক, ৪৫ জন ইঞ্জিনিয়ার-আইনজীবী, ৮ ডাক্তার! ‘শিক্ষিত মন্ত্রিসভা’ গড়লেন বিজয়!

Tuesday, May 12 2026, 4:20 pm
Thalapathy Vijay | ৬ জন গবেষক, ৪৫ জন ইঞ্জিনিয়ার-আইনজীবী, ৮ ডাক্তার! ‘শিক্ষিত মন্ত্রিসভা’ গড়লেন বিজয়!
highlightKey Highlights

তামিলনাড়ুর মন্ত্রিসভার যাঁরা শপথ নিয়েছিলেন, তাঁদের মধ্যে কেউ জাতীয় স্তরের খেলোয়াড়, কেউ আবার কৌতুকশিল্পী এবং অবসরপ্রাপ্ত আমলা।


তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে বসে গোটা দেশের নজর কেড়েছেন সুপারস্টার থালাপতি বিজয়। এবার নজর কাড়লো বিজয়ের দলের জয়ী প্রার্থীদের রিপোর্ট কার্ড। তামিলনাড়ুর মন্ত্রিসভার যাঁরা শপথ নিয়েছিলেন, তাঁদের মধ্যে কেউ জাতীয় স্তরের খেলোয়াড়, কেউ আবার কৌতুকশিল্পী এবং অবসরপ্রাপ্ত আমলা। নির্বাচন কমিশনে জমা পড়া হলফনামার তথ্য বলছে, ১০৭ জন বিধায়কের মধ্যে মোট ৬ জন গবেষক রয়েছেন। স্নাতকোত্তর পাশ করেছেন ২২ জন। আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন ৫ জন। আইআইটি বাদে অন্য প্রতিষ্ঠান থেকে পাশ করা ইঞ্জিনিয়ার এবং আইনজীবীর সংখ্যা ৪০। ডাক্তারের সংখ্যা ৮। এ ছাড়াও ২৫ জন স্নাতকোত্তীর্ণ, ১২ জন দ্বাদশ পাশ আর ৮ জন দশম শ্রেণি পাশ করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File