Rashmika-Vijay Wedding | রাজকীয় কায়দায় বিয়ে সারলেন বিজয়-রশ্মিকা, প্রকাশ্যে এলো বিয়ের ছবি
Thursday, February 26 2026, 2:30 pm

Key Highlightsঅবশেষে প্রকাশ্যে এল বিজয় দেবেরাকোন্ডা আর রশ্মিকা মান্দানার বিয়ের ছবি৷ নবদম্পতির বিয়ের ছবিতে রং আর খুশির অপূর্ব মেলবন্ধন৷
অবশেষে প্রকাশ্যে বিজয় দেবেরাকোন্ডা আর রশ্মিকা মান্দানার বিয়ের ছবি। সূত্রের খবর, উদয়পুরের বিলাসবহুল প্রাসাদে সকাল ১০টা নাগাদ বিজয়ের পরিবারের তেলুগু নিয়ম মেনে বিয়ে হয়েছে। বিকেলে রশ্মিকার পরিবারের কোডাভা মতে বিয়ে হয়। বিয়েতে বিজয় পরেছিলেন সাদা ধুতি। সঙ্গে ছিল লাল রঙের জমকালো উত্তরীয়। রশ্মিকা পরেছিলেন লাল টুকটুকে শাড়ি৷ মাথার পরেছেন সোনার টায়রা। তার সঙ্গে মানানসই জমকালো কাজের ব্লাউজ। নিজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজয় লিখেছেন, ''আমি যেখানেই থাকি,ও থাকলে মনে হয় আমি ঘরেই আছি৷ আমি আমার প্রিয় বন্ধুকেই পেয়েছি"৷
- Related topics -
- বিনোদন
- বিজয় দেবারাকোন্ডা
- রাশমিকা মান্দানা
- বিবাহ
- শুভ বিবাহ
- দক্ষিণী অভিনেতা
- অভিনেতা
- অভিনেত্রী


