Vietnam News | ভিয়েতনামে উল্টে গেলো ভারতীয় যাত্রীবাহী স্পিডবোট, ডুবে মৃত্যু ১৫ জনের, খোলা হলো কন্ট্রোল রুম

Saturday, July 11 2026, 2:28 pm
Vietnam News | ভিয়েতনামে উল্টে গেলো ভারতীয় যাত্রীবাহী স্পিডবোট, ডুবে মৃত্যু ১৫ জনের, খোলা হলো কন্ট্রোল রুম
highlightKey Highlights

ভিয়েতনামের ফুকুওকা দ্বীপের কাছে উল্টে গেল পর্যটক বোঝাই স্পিডবোট। ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।


ভিয়েতনামে ভয়াবহ দুর্ঘটনা। ফুকুওকায় উল্টে গেলো পর্যটকবোঝাই স্পিডবোট। ভিয়েতনাম পুলিশ এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই ফুকুওকায় বৃষ্টি হচ্ছে। এদিন হন মে রুট নগোয়াই দ্বীপে ঘুরতে যান ভারতীয় পর্যটকরা। দুপুরে আন থোই বন্দরে ফেরার সময়ে উপকূল থেকে প্রায় ৪০০ মিটার আগে উল্টে যায় স্পিডবোট। ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, বোটে ৩৫ জনের মধ্যে ৩২ ভারতীয়। মৃতদের অধিকাংশই তেলেঙ্গনা এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। মৃতের পরিবার ও আত্মীয়-স্বজনদের পাশে দাঁড়াতে হো চি মিন সিটি এবং হ্যানয়ে কন্ট্রোল রুম খুলেছে ভারতীয় দূতাবাস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File