Vidyasagar Setu | রবিতে ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষনাবেক্ষনের কাজ, যানবাহন চলবে কোন পথে?

Key Highlightsরবিবার সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সেতু দিতে সমস্ত যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। কলকাতা পুলিশের ট্রাফিকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ফের বন্ধ দ্বিতীয় হুগলি ব্রিজ। এই বিষয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। পুলিশ জানিয়েছে, ১২ জুলাই রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সেতুর মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সেতু দিতে সমস্ত যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কে পি রোডের যে সমস্ত গাড়ি ঘোড়া পাস-এর কাছে ওয়াই-পয়েন্ট র্যাম্পের মাধ্যমে বিদ্যাসাগর সেতুতে উঠত, সেগুলিকে কে পি রোডের ওয়াই-পয়েন্ট থেকেই ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর দিক থেকে আসা পূর্বমুখী গাড়িগুলি সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড -স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে পশ্চিমমুখী যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ‘১১ ফার্লং গেট’ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘোরানো হবে। জিরুট আইল্যান্ড সাইড থেকে পশ্চিমমুখী গাড়ি এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতু ধরার জন্য আসবে, সেগুলিকে অ্যাট-গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ডাইভার্ট করা হবে।
- Related topics -
- শহর কলকাতা
- দ্বিতীয় হুগলি সেতু
- হুগলি
- হুগলি রিভার ব্রিজ কমিশনার্স
- ট্র্যাফিক
- ট্রাফিক গার্ড
- ট্রাফিক সার্জেন্ট
- এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট
- লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল রুম


