Vidyasagar Setu | রবিতে ১৬ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! চলবে রক্ষনাবেক্ষনের কাজ

Sunday, November 22 2026, 5:08 am
Vidyasagar Setu | রবিতে ১৬ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! চলবে রক্ষনাবেক্ষনের কাজ
highlightKey Highlights

আজ, রবিবার ১৬ ঘণ্টার জন্য সেতুতে যানবাহন চলাচল বন্ধ থাকবে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন।


দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুতে চলছে রক্ষণাবেক্ষণের কাজ। আজ, রবিবার ১৬ ঘণ্টার জন্য সেতুতে যানবাহন চলাচল বন্ধ থাকবে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিভিন্ন রাস্তা থেকে আসা গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে পৌঁছনো যাবে। বিকল্প হিসেবে হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর রোডের দিকেও যাওয়া যাবে। J&N আইল্যান্ডের (Jenson & Nicholson Island) দিক থেকে খিদিরপুর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে যেতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File