Vidyasagar Bridge | রবিতে খোলাই থাকবে বিদ্যাসাগর সেতু, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো ট্রাফিক পুলিশ

Saturday, May 16 2026, 3:29 am
Vidyasagar Bridge | রবিতে খোলাই থাকবে বিদ্যাসাগর সেতু, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো ট্রাফিক পুলিশ
highlightKey Highlights

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ নয়, সারাদিন খোলাই থাকবে কলকাতা-হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু।


শুক্রবার সকালে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন, রবিবার অর্থাৎ ১৭ মে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১৬ ঘন্টা বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ করার জন্যই যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। শুক্রবার রাতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ডিসিপি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বন্ধ নয়, রবিবার সারাদিন খোলাই থাকবে কলকাতা-হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু। ফলে যান চলাচল অন্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File